তিনি আর ভারতীয় দলের ব্যাটিং কোচ নন, হতাশাটা স্বাভাবিক, বলছেন Sanjay Bangar
রবি শাস্ত্রীর কোচিং স্টাফদের মধ্যে একমাত্র Sanjay Bangar যাঁর চাকরী গিয়েছে। বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের হতাশাজনক হারের পর নতুন করে কোচিং স্টাফ বেছে নেওয়ার পথে হেঁটেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু সেখানে কোনও পরিবর্তনই প্রায় করল না তারা। থেকে গেলেন হেড কোচ Ravi Shastri, বোলিং কোচ ভরত অরুণ ও ফিল্ডিং কোচ শ্রীধর। শুধু ছেটে ফেলা হল ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারকে। প্রথমে বিপুল প্রতিক্রিয়া জানিয়ে ফেলেছিলেন। এমনকি ছাড়েননি নিবাচক কমিটির সদস্যদেরও। হানা দিয়েছিলেন দেবাং গান্ধীর ঘরে। সবটাই হতাশা থেকে। হতাশার কথা মেনেও নিয়েছেন বাঙ্গার। তবে তিনি এও জানিয়েছেন, তাঁর পাঁচ বছরের ভারতীয় দলের সঙ্গে থাকার সময় যা যা সাফল্য এসেছে তার জন্য তিনি গর্বিত। তার মধ্যে এক নম্বর র্যাঙ্কিংও রয়েছে। তবে এখনই দেশের বাইরে কোনও দায়িত্ব নিতে পারবেন না তিনি। কারণ, গত পাঁচ বছর ধরে টানা বাইরে বাইরে ঘুরছেন।
সাপোর্ট স্টাফ নির্বাচন নিয়ে নির্বাচকদের সঙ্গে বিতর্কে জড়ালেন Sanjay Bangar
রবি শাস্ত্রীর কোচিং স্টাফ থেকে একমাত্র বাদ পড়তে হয়েছে তাঁকেই। তা নিয়ে তাঁর কোনও খারাপ অনুভূতি নেই। তিনি বলেন, ‘‘যদি পিছন ফিরে তাকাই ২০১৪ থেকে ভারতের উন্নতি দেখা যাবে যেৱানে দল এক নম্বর টেস্ট দল হিসেবে তিন বছর ধরে রয়েছে। ৫২টির মধ্যে ৩২টি টেস্ট জিতেছি আমরা। তার মধ্যে ১৩টি বিদেশের মাটিতে, সব দেশে টানা একদিনের ম্যাচ জিতেছি। একমাত্র যেখানে আমরা হতাশা করেছি সেটা হল বিশ্বকাপ।''
বিশ্বকাপে ব্যাটিং পজিশন নিয়ে সবার আগে চাপের মুখে পড়েন সঞ্জয় বাঙ্গার। তার সঙ্গে চার নম্বর পজিশনের ব্যাটসম্যান নিশ্চিত করে উঠতে না পারা। বিশ্বকাপের সময় এই পজিশনে প্রথমে খেলেন লোকেশ রাহুল। শিখৱ ধাওয়ান চোট পেয়ে ছিটকে যাওয়ার পর লোকেশকে ফিরতে হয় ওপেনিংয়ে। তখন বিজয় শঙ্কর নেন সেই দায়িত্ব।
বিশ্বকাপে ব্যাটিং বিপর্যয়, চাপে ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার
তিনি বলেন, ‘‘চার নম্বরের সিদ্ধান্ত গোটা টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকরা মিলে নিয়েছিল। আর সেই সিদ্ধান্ত হয়েছিল বর্তমান ফর্ম, ফিটনেস, বাঁ হাতি কিনা, বল করতে পারে কিনা এই সবের উপর নির্ভর করে।'' তাঁর সময়েই সেরা ব্যাটসম্যান হয়েছেন বিরাট কোহলি। রোহিত শর্মা, শিখৱ ধাওয়ান নিজেদের প্রমান করেছেন। চেতেশ্বর পূজারা তাঁর খেলাটাও সেরা পর্যায়ে নিয়ে গিয়েছিল।
রাহানে বলেন, ‘‘রাহানে গত ১৮ মাসে ৫০ ও ১০০ হাতছাড়া করেছে একাধিকবার। জোহানেসবার্গ, নটিংহ্যাম ও অ্যাডিলেডের জয়ের বড় ভূমিকা রেখেছে। আমি ওর জন্য খুশি ও তিন অঙ্কের ফিগারে পৌঁছতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজে। বিজয়ের ক্ষেত্রে, যখন একজন প্লেয়ার একটি ফর্ম্যাটের ক্রিকেটে খেলে তখন বিদেশের মাটিতে কঠিন পরিস্থিতিতে মানিয়ে নেওয়াটা কঠিন হয়।''
সঞ্জয় বাঙ্গারের জায়গায় ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের ভূমিকায় এ বার থেকে দেখা যাবে বিক্রম রাঠৌর।

Post a Comment