World Cup Final: সুপার ওভারে জিতে প্রথম বিশ্বকাপ ইংল্যান্ডের
হার জিতের রাস্তাটা অনেক সহজ হতে পারত। কিন্তু এটাকেই হয়তো বলে বিশ্বকাপ
ফাইনালের চাপ। যা যে কোনও দলকেই এ ভাবে চাপে ফেলে দিতে পারে। যে চাপে পরে
হেরে গিয়েছে ভারত, অস্ট্রেলিয়ার মতো সাফল্যের তুঙ্গে থাকা দল। সেখানে
ইংল্যান্ড ও নিউজিল্যান্ড অনেকটাই পিছিয়ে ছিল।
৭৭ বলে ৫৫ রানের ইনিংস খেলে ফিরে যান হেনরি
ইংল্যান্ডের লিয়াম প্লাঙ্কেট ৪২ রানের বিনিময়ে ৩ টি উইকেট নেন
লিয়াম প্লাঙ্কেট ও ক্রিস ওকস ৩ টি করে উইকেট নেন
নিউজিল্যান্ডের টম লাথাম ৫৬ বলে ৪৭ রান করেন
নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪১ রান করে নিউজিল্যান্ড
২৪ ওভারের মাথায় ৮৬ রানে ৪ উইকেট হারানোর পরেও ইংল্যান্ডের আশা বাঁচিয়ে রেখেছিল বেন স্টোকস
বেন স্টোকস ও জোস বাটলার-এর পার্টনার শিপ ১১০ রান করে
ইংল্যান্ডও ২৪১ রান ধাওয়া করে নির্ধারিত ৫০ ওভারে ২৪১ রান করে।
সুপার ওভারে গড়াল ম্যাচ। প্রথমে ব্যাট করতে নামল ইংল্যান্ডই। দায়িত্ব পড়ল
বাটলার ও স্টোকসের উপর। সুপার ওভারে ইংল্যান্ড ১৬ রানের টার্গেট দিয়েছিল
নিউজিল্যান্ডকে
বাজিমাত ইংল্যান্ডের। নিউজিল্যান্ডও ম্যাচ ১৫ রান করে ড্র করে দিয়েছিল। কিন্তু বাউন্ডারির হিসেবে জিতে গেল ইংল্যান্ড।
রোমাঞ্চকর ম্যাচে ৪৪ বছর বাদে বিশ্বকাপ জয়ের মুখ দেখল ইংল্যান্ড











Post a Comment