Header Ads

সব রকমের ক্রিকেটে সেরা বিরাট কোহলি, টেস্টে স্টিভ স্মিথ: Shane Warne

শেন ওয়ার্ন বলেন, তিনি যদি টেস্টে একজনকে বেছে নেন তাহলে Steve Smith একটু এগিয়ে থাকবেন কোহলির থেকে।

 
এক বছরের নির্বাসন কাটিয়ে টেস্ট ক্রিকেটে ফিরেছেন Steve Smith। আর ফেরা থেকেই চমক দেখা যাচ্ছে তাঁর ব্যাটে। পর পর সেঞ্চুরি হাঁকাচ্ছেন তিনি। মাত্র চার ইনিংসে তিনি এই ক্যালেন্ডার ইয়ারে সবাইকে ছাপিয়ে গিয়েছেন। করে ফেলেছেন ৫৮৯ রান, গড় ১৪৭.২৫। এই প্রজন্মের যে তিনিই সেরা ব্যাটসম্যান তা নিয়ে আবার নতুন করে চর্চা শুরু হয়ে গিয়েছে। যা নিয়ে কেউ দ্বিমত নন। একই প্রশ্নের উত্তরে অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা Shane Warne টেস্ট ক্রিকেটে কোহলির থেকে একটু এগিয়ে রেখেছেন স্মিথকে। যদিও তাঁর মতে, সব ফর্ম্যাট মিলে কোহলিই সেরা। কোহলি সেরা একদিনের ক্রিকেটার বলেও ব্যাখ্যা করেছেন। ওয়েস্ট ইন্ডিয়ান লিজেন্ড ভিভ রিচার্ডসকেও  কোহলির পিছনে রাখছেন তিনি।
শেন ওয়ার্ন বলেন, তিনি যদি টেস্টে একজনকে বেছে নেন তাহলে স্মিথ একটু এগিয়ে থাকবেন কোহলির থেকে। ওয়ার্নের মতে, কোহলি সচিনের ১০০ সেঞ্চুরির রেকর্ডও ভেঙে দেবেন।

ওয়ার্ন বলেন, ‘‘টেস্ট ক্রিকেটের কথা বললে আমি বলব বিরাট কোহলি ও স্টিভ স্মিথের মধ্যে কোনও একজনকে বেছে নেওয়া কঠিন। তবে, কোনও একজনকে যদি আমি বেছে নিই টেস্ট ক্রিকেটে তাহলে সেটা স্মিথ। কিন্তু আমি যদি বিরাটের কাছে হেরে যাই তাহলেও আমি খুশি। কারণ ও লিজেন্ড।''

‘‘আমার মনে হয়, বিরাট বিশ্বের সেরা ব্যাটসম্যান। আমি যদি সব ফর্ম্যাট মিলে একজনকে বেছে নিই তাহলে সেটা বিরাট। আমার দেখা সেরা ব্যাটসম্যান ভিভ রিচার্ডস ওডিআই ক্রিকেটে এবং হয়তো সব ক্রিকেটে। কিন্তু এখন বিরাট সেরা ওডিআই প্লেয়ার। আমার জন্য ও ভিভকে ছাপিয়ে গিয়েছে।''

তিনি আরও বলেন, ‘‘আমার মনে হয়, সচিনের রেকর্ড বিপদে রয়েছে। এ ছাড়া যার যা রেকর্ড রয়েছে সব।  আমার ৭০৮ টেস্ট উইকেট রয়েছে, আমাকে জিজ্ঞেস করা হয়েছিল নাথান লিয়ঁ সেটা ভাঙতে পারবে কিনা, আমার মনে হয় ও পারবে। তার মানে ও অনেকদিন খেলবে।  সচিনের জন্যও সেটাই সত্যি। আমার বিশ্বাস যদি সচিনকে জিজ্ঞেস করা হয় তা হলে ও বলবে ও চয় বিরাট ওর রেকর্ড ভাঙুক। এটা দেখাটাও দারুণ উপভোগ্য। সচিন দেখ বিরাট তোমার জন্য আসছে।''

বিরাট সম্পর্কে তিনি বলেন, ‘‘আমার মনে হয় বিরাট সব রেকর্ড ভেঙে দেবে। আমি ওর বড় ফ্যান। ও কী ভাবে নিজের কাজটা করে এবং আমি সেটা সবার সামনেই বলি। আমার মতে, সব ফর্ম্যাটের খেলায় বিশ্বের সেরা বিরাট। সঙ্গে খুব ভাল নেতা। যখন দায়িত্ব আসে তখন সেরাটা দেওয়া যায় না। ক্রমশ তৈরি হয়। ওর প্যাশনটা আমার ভাললাগে। যখন শুরু করেছিল তখন খুব আবেগি ছিল। এখড় মনে  হয় আবেগ আর প্যাশনের মধ্যে ভারসাম্য এনে নিজেকে শান্ত করতে পেরেছে। ট্যাকটিক্যালিও আরও উন্নতি করবে।''


No comments

Powered by Blogger.